মেঘলা আকাশ
মো. মনিরুল ইসলাম
মেঘলা আকাশপানে
তোমায় চেয়ে চেয়ে
আমি চাতক পাখি
হয়ে যেন রই।
আসো মেঘ, আসো বর্ষা
তুমি আমি ভিজবো দুজন
নির্জন এক নিরালা।
কালো মেঘ, ঘণ বর্ষাতে
ভেসে আসে ঋতুময় বৈরি
তোমাতে আমি, আমাতে তুমি
হারাবো মোরা দু’জনই।
এ মেঘ মিলনে, বর্ষারই আবেশে
চলনা যাই দু’জন
হারিয়ে নিরুদ্দেশ এক
অচিন ভূবনে।।
